1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ১৪টি ইউনিয়নে সুষ্ঠুভাবে সম্পন্ন ইউপি নির্বাচন।। ৯টি নৌকা ৫টি স্বতন্ত্র

Reporter Name
  • সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ের ১৪টি ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন
৯টি নৌকা ৫টি স্বতন্ত্

খলিলুর রহমান ইমরান।। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়নের চতুর্থ ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। (২৬শে ডিসেম্বর ২০২১) রবিবার সকাল ৮ ঘটিকায় থেকে শুরু হয় বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে। ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ৭১ জন সদস্য পদে ৫৭৭ জন সংরক্ষিত পদে ১৮৪ জন লড়াইয়ে চলছে ১২৬টি ওয়ার্ডে ভোট গ্রহণ করা হয়। ভোটার ২লাখ ৩০হাজার ১৪৬জন।
বানিয়াচং উপজেলায় ১৪ টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত ১নং উত্তর পূর্ব মোঃ মিজানুর রহমান খান নৌকা, ২নং উত্তর পশ্চিম মোঃ হায়দারুজ্জামান খান (ধন মিয়া) নৌকা, ৩নং দক্ষিণ পূর্ব মোঃ আরফান উদ্দীন নৌকা, ৫নং দৌলতপুর মুঞ্জ কুমার দাস স্বতন্ত্র, ৬নং কাগাপাশা এরশাদ আলী, স্বতন্ত্র, ৭নং বড়ইউড়ি মোঃ ফরিদ উদ্দিন নৌকা ৮নং খাগাউড়া শাহ মাসউদ কুরাইশী মাক্কী স্বতন্ত্র, ৯নং পুকরা হাফিজ শামরুল ইসলাম নৌকা, ১০নং সুবিদপুর ইঞ্জিনিয়ার জয় কুমার দাস নৌকা, ১১নং মক্রমপুর আব্দুল আহাদ নৌকা,১২নং সুজাতপুর সাদিকুর রহমান স্বতন্ত্র,১৩নং মন্দরী শামসুল হক নৌকা,১৪নং মুরাদপুর মিজানুর রহমান মিজান নৌকা,১৫নং পৈলাকান্দী নাসির উদ্দিন চৌধুরী স্বতন্ত্র,

৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের নির্বাচন পরে হবে,

গত (১০ নভেম্বর) বুধবার দুপুরে নির্বাচন কমিশনের ৮৯তম কমিশন সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। তফসিল অনুযায়ী দেশের আটটি বিভাগে চতুর্থ ধাপের মোট ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে।
এর আগে, তিন ধাপে মোট ২ হাজার ২২০টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। এর মধ্যে প্রথম ধাপে গত (২১ জুন ও ২০ সেপ্টেম্বর২০২১) দুই দফায় ৩৬৯ ইউপিতে ভোট নেওয়া হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ভোটের তফসিল ঘোষণা করা হলেও (১১ নভেম্বর২০২১)ভোট হচ্ছে ৮৩৬ ইউপিতে। আর তৃতীয় ধাপে ১ হাজার ৩ ইউপিতে (২৮ নভেম্বর২০২১) ভোট গ্রহণ করা হয়।

চতুর্থ ধাপে ভোট যে ৮৪০ ইউপিতে

দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯ বার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩ ও ২০১১ সালে ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুনে শুরু হয়েছে দশম ইউপি নির্বাচন।

 

সেরা কন্ঠ/আশরাফ/২৭ ডিসেম্বর ২১

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD