খলিলুর রহমান ইমরান।। হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। (১৬ ডিসেম্বর ২০২১) বৃহস্পতিবার সকাল ১০ টায় শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে শাখার সাধারণ সম্পাদক হাফিজ ওয়াসিক বিল্লাহ হিব্বান ও প্রশিক্ষণ সম্পাদক মোহা. ইলিয়াস হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাফিজ মাসরুরুল হক, আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাফিজ মাবরুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, অর্থ বিষয়ক সম্পাদক হাফিজ মনিরুল ইসলাম, প্রচার বিষয়ক সম্পাদক মোহা. মাহমুদ হাসান চৌধুরী, সাহিত্য বিষয়ক সম্পাদক হাফিজ বজলুর রহমান, মাদরাসা বিষয়ক সম্পাদক মুহামদুল্লাহ খান, দপ্তর সম্পাদক মোহা. হাবিবুর রহমান বাহুবল, চুনারুঘাট, নবীগঞ্জ হবিগঞ্জ সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
পরিশেষে স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য মোনাজাত করেন মাওলানা হাফিজ মাসরুরুল হক
Designed by: Sylhet Host BD
Leave a Reply