টিপু সুলতান ভোলা প্রতিনিধি।।
ভোলা জেলার ঐতিহ্যবাহী ০৫ নং বাপ্তা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। তিনি পর পর ০৩ বার এ ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছেন এবং তিনি সফল চেয়ারম্যান বটে। বাপ্তায় তার জনপ্রিয়তা ব্যাপক। তিনি সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সঠিক বিচার কার্য দিয়ে জয় করেছেন সাধারণ মানুষের মন। দূর্নীতি বিহীন তিনি দিয়েছেন জেলেকার্ড, বয়স্ক ভাতার কার্ডের মতো গুরুত্বপূর্ণ সব কার্ড। এছাড়া ও মাতৃত্বকালীন ভাতা ভাতাভোগী মায়েরা 28 হাজার 800 টাকা করে পাবেন ৷ স্বচ্ছতার ভিত্তিতে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে থেকে লটারির মাধ্যমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সদর উপজেলা চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে ভাতাভোগীদের নির্বাচিত করা হয় ৷মধ্যখানে কোন মধ্যস্বত্বভোগী অথবা দালালের উপস্থিতির কোন সুযোগই ছিল না ৷
মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে প্রতি মাসে 30 কেজি চাল বিতরণ করা হচ্ছে ৷এখানেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে বাছাই করে 1650 জন পরিবারকে নির্বাচিত করা হয় ৷
বাপ্তা ইউনিয়ন এ প্রধানমন্ত্রী ঘোষিত শতভাগ বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার আওতায় সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে ভাতা ভোগীদের তালিকা নির্বাচন করা হয় ৷
স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের জন্য ভিজিডি কর্মসূচীর আওতায় ২৪২ জন পরিবারকে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচিত করা হয় লটারির মাধ্যমে ৷যারা দুই বছরের জন্য প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন ৷
সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদে সোলার সিস্টেম বিতরণ করা হয় ৷গ্রামের সড়কগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ স্থানসমূহ স্ট্রীট লাইটের ব্যবস্থা নেয়া হয় ৷
মানুষ তার এ অবদান ভুলে যায়নি। আগামী ২৭/১০/২০২১ ইং তারিখ নির্বাচনের তফসিল ঘোষনা। বাপ্তা বাসীর প্রাণের দাবী তারা যেন পুনরায় তাদের অভিভাবক হিসেবে ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাকেই ফিরে পায়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply