1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শাল্লায় ৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষনা !

Reporter Name
  • রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি:

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গেল ৯ ডিসেম্বর সুনামগঞ্জের শাল্লায় দু’টি রিটার্নিং অফিসে প্রার্থীদের চুড়ান্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়। মনোনয়নপত্র সমূহ রবিবার ১২ ডিসেম্বর যাচাই-বাছাই করে একজন সাধারণ সদস্য ও দু’জন সংরক্ষিত মহিলা সদস্যের
মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা ও রিটার্নিং অফিস সূত্রে জানা যায় ১নং আটগাঁও ইউনিয়নের ১নং সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী মালতী সারেনের বয়স কম হওয়ায়
ও একই ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসনের প্রার্থী রেহেনা আক্তারের সংশ্লিষ্ট ভোটার তালিকায় নাম না থাকায় মনোনয়নপত্র দু’টি বাতিল করা হয়।

অপরদিকে উপজেলা নির্বাচন কার্যালয় এবং ৩নং বাহাড়া ও ৪নং শাল্লা ইউনিয়নের রিটানিং কার্যালয় সূত্রে জানা গেছে ৪নং শাল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রার্থী নীরেশ চন্দ্র দাসের মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থনকারী ও প্রার্থীর স্বাক্ষর না থাকায় তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রটি বাছাইয়ে বাতিল করেন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা।

উল্লেখ্য, ১নং আটগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে
মোঃ সুলতান মিয়া, আব্দুল্লাহ আন নোমান, মোঃ মাফিকুর ইসলাম,মাসুদ আল কাউসার, মোঃ জাকির হোসেন ও আ’লীগ মনোনীত প্রার্থী হিসেবে মোঃ এমদাদুল হকসহ ৬জন।

২নং হবিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝুমন দাস আপন, রাজিব কান্তি দাস (শক্তি), আফিজুল ইসলাম, তপন কুমার দাস, জগদীশ চন্দ্র
চৌধুরী, সুবল চন্দ্র দাস ও আ’লীগ মনোনীত প্রার্থী হিসেবে রনজিৎ কুমার দাসসহ ৭জন।

৩নং বাহাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্বজিৎ চৌধুরী নান্টু, মোঃ তকবীর হোসেন, বিধান চন্দ্র চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাধবী রানী তালুকদার ও আ’লীগের মনোনীত প্রার্থী কাজলকান্তি চৌধুরীসহ ৫জন

৪নং শাল্লা ইউনিয়নে ৭জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমরেন্দ্র দাস, মোঃ আবুল লেইছ চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম, মোঃশফিকুল ইসলাম, মোঃ জামান চৌধুরী, মোঃ আব্দুল গনি মিয়া ও আ’লীগ মনোনীত প্রার্থী হিসেবে শাল্লা উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়াসহ সর্বমোট ২৫ জনের মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষনা করা হয়।

৫ম ধাপের নির্বাচনে আগামি ১৯ডিসেম্বর প্রার্থীদের মনোনায়ন প্রত্যাহারের শেষদিন এবং আগামি ২২সালের ৫জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সেরা কন্ঠ/আশরাফ/১২ ডিসেম্বর ‘২১

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD