1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

Reporter Name
  • মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

০৬ ডিসেম্বর সোমবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি, হবিগঞ্জ ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন ।

এছাড়া বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, পল্লীবিদ্যুতের ডিজিএম মামুন মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, যুবউন্নয়ন অফিসার জাফর ইকবাল,

আইডিয়েল কলেজের প্রিন্সিপাল স্বপন কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD