শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১নং আটগাও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিকির বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগে তার সমর্থকেরা এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
শুক্রবার ৩ডিসেম্বর বিকেলে উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামে শতশত লোকের উপস্থিতিতে এ মানব ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তাগন বলেন আমাদের শশারকান্দা গ্রামের উজ্জ্বল নক্ষত্র আবু বক্কর সিদ্দিকির জনপ্রিয়তায় একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নানাধরনের অপপ্রচার চালাচ্ছে।
দিরাই-শাল্লার প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সময় থেকেই আমাদের আবু বক্কর আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দলীয় কাজ পরিচালনা করে আসছে। সে কখনও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো না। তাকে ১নং আটগাওঁ ইউনিয়নে নৌকার মনোনয়নের জন্য এক নম্বরে রেখে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে উপজেলা কমিটির সিদ্বান্ত মোতাবেক।
তারা আরও বলেন আটগাওঁ ইউনিয়ন থেকে ২২ জন নৌকা চেয়েছে। সবাইতো আর ১ নম্বরে যাবে না। জনপ্রিয়তার বিবেচনায় তাকে একনম্বরে রেখে কেন্দ্র মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। এর পর থেকেই তাকে নিয়ে এলাকায় অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল।
এ বিষয়ে শশারকান্দা গ্রামের তোতা মিয়া বলেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম আজাদের বড় ভাই আবুল কালাম হলেন উপজেলা বিএনপির উপদেষ্টা। নৌকার মনোনয়ন প্রত্যাশি এমদাদুল হকের ভগ্নিপতি আব্দুল আউয়াল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চাচাতো ভাই নজরুল ইসলাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তারাই চক্রান্ত করে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে এই নোংরা অপপ্রচারে মেতে উঠেছে।
সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রলীগ নেতা আব্দুস সালাম বলেন আবু বক্কর সিদ্দিক গত ২০১০ সাল থেকে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সাথে রাজনীতি করছেন তাহলে চৌদ্দ সালে কিভাবে তিনি বিএনপির কমিটিতে আসলে?
আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি পারলে কেউ অন্তত একটা ছবি দেখান যে উনি বিএনপির কোন মিটিং কিংবা মিছিলে অংশগ্রহণ করেছেন অথবা কোন নেতাকর্মীদের সাথে রাজনৈতিক কাজে ছিলেন।
এবিষয়ে ঢাকায় অবস্থানরত আবু বক্কর সিদ্দিকের সাথে মুটোফোনে কথা হলে তিনি বলেন, যে আবু বক্করের নাম ব্যবহার করা হয়েছে সেটা আমি নই।
আমার বিরুদ্ধে এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষ অপপ্রচার ও গুজব ছাড়াচ্ছে। আসলে এসবের কোনো ভিত্তি নেই। আমি কোন দিন বিএনপির রাজনীতে জড়িত ছিলাম না।
Designed by: Sylhet Host BD
Leave a Reply