ওসমানীনগর প্রতিনিধি: কমিউনিটি পুলিশিংয়ের সিলেট জেলার পর্যায়ে শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আনা মিয়া।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা পূবর্ক মূল্যায়নের মাধ্যমে আনা মিয়াকে পুলিশ বিভাগের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার জেলা পুলিশ লাইনস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ বাহীনির প্রধান ড.বেনজির আহমেদ বিপিএম (বার) পক্ষে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসাবে আনা মিয়ার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।
এছাড়া অনুষ্টানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জেলার বিভিন্ন উপজেলার কমিউনিটি পুলিশিং সদস্য,প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সফল সভাপতি আনা মিয়া বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সম্মেলিত প্রচেষ্ঠার মাধ্যমে দেশের সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে।পুলিশ বাহীনিকে জনগনের বন্ধু হিসাবে প্রতিষ্টিত করতে সচেতনতার সহিত সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।আজকের এই সম্মাননার স্বীকৃতি পুলিশ বিভাগের ভালবাসার প্রাপ্তি।পুলিশ বাহিনীর পাশে থেকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্ন্নয়নের অগ্রযাত্রায় সততা ও নিষ্ঠার সাথে আজীবন দেশের কল্যানে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন।পুলিশ বিভাগের আজকের এ সম্মাননা ওসমানীনগর উপজেলাবাসীর প্রতি উৎসর্গ পূর্বক আইজিপি ড.বেনজির আহমেদ,সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন ও মানবিক এসপি খ্যাত সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সহ সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply