আলী জাবেদ মান্না বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো: ইলিয়াছ (৪১) মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। আজ (২৭ অক্টোবর) বুধবার বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যথা অনুভব করলে পরিবারের লোকেরা তাকে শহরের চাঁদের হাসি হাসপাতালে নিলে তিনি সেখানেই ইন্তেকাল করেন।
মিয়া মোঃ ইলিয়াছ কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রিচি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম আহমেদ জীবন। এক শোকবার্তায় তিনি বলেন, বলিষ্ঠ সংগঠক হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ হবিগঞ্জ জেলা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে তিনি দলকে গতিশীল করতে মনেপ্রাণে কাজ করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশ নিয়েছেন। তার মৃত্যুতে হবিগঞ্জ জেলা যুবদল একজন ত্যাগী, কর্মদক্ষ ও সাহসী নেতাকে হারালো। এছাড়াও তিনি বলেন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি ও উনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি!
আগামিকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চৌধুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গনে ও দুপুর ২টার দিকে মরহুমের গ্রামের বাড়ি শহরতলীর জালালাবাদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply