1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যঙ্গাত্মক করায় মৌলভীবাজারের আটক-১

Reporter Name
  • বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে

খালেদ আহমেদ মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানিকর মিথ্যা ও বিকৃত ব্যঙ্গাত্মক ছবি আপলোড করিয়া বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টাকারীকে আসামিকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ।

রাজনগর থানার মামলা নংঃ-১৬ তাং- ২৬/১০/২১ ইং খ্রিঃ, ধারা- ২০১৮ সালপর ডিজিটাল নিরাপত্তা আইন এর ২৫/২৯/৩১(২)।

নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, রাজনগর থানা, মৌলভীবাজারের নেতৃত্বে মোঃ ফরিদ উদ্দিন বিপি-৮১০৮১৩৩২৫১,
পুলিশ পরিদর্শক (তদন্ত) সঙ্গীয় অফিসার ফোর্স যথাক্রমে এসআই (নিরস্ত্র) বিনয় ভূষন চক্রবর্তী বিপি- ৮১০২০৫৬৫৫৪,এসএই (নিরস্ত্র) কাশী চন্দ্র শর্মা,বিপি- ৭৯৯৯০৪৪১৯৩, কনস্টেবল /৪২৮ প্রশান্ত দাস,বিপি- ৯১১১১৩৮১০১,কনস্টেবল /১৭১ পরিমল দেবনাথ, বিপি-৬৮৮৭০৯৭২৮৪, সকলেই রাজনগর থানা, মৌলভীবাজার, কনস্টেবল/৮৫১ মোঃ আলাউদ্দিন, বিপি- ৯৭১৭২২৫০৫২ আরআরএফ সিলেট, কনস্টেবল /২৭৯ সরওয়ার হোসেন, বিপি-৯৯১১২২০৭৯২ পুলিশ লাইন্স,মৌলভীবাজারসহ রাজনগর থানার জিডি নং-১২৩১, তারিখ-২৫/১০/২০২১ ইং তারিখ মূলে রাজনগর থানা এলাকায় আইন শৃঙ্খলা ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি চলাকালে দিবাগত রাত অর্থাৎ ২৬/১০/২০২১ইং তারিখ ভোর ০৪:৪৫ ঘটিকায় সময় মুন্সিবাজার এলাকায় অবস্থান করাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন,নয়াটিলা(দক্ষিণ খলাগাঁও) সাকিনস্হ জনৈক আয়াছ মিয়ার ছেলে ফাহিম আহমদ রায়হান সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ব্যাঙ্গাত্মক ছবি ও ভিডিও পোস্ট করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ২৬/১০/২০২১ইং তারিখ সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজনগর থানাধীন ০৩ নং মুন্সিবাজার ইউপিস্হ নয়াটিলা(দক্ষিণ খলাগাঁও) সাকিনে উপস্থিত হইয়া ধুত আসামি ফাহিম আহমেদ রায়হানকে তাহার বসতঘর হইতে ভোর ৫:২৫ ঘটিকায় গ্রেফতার করেন। তৎসময়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সংবাদের বিষয়টি জিজ্ঞাসাবাদ করিলে ধুত ফাহিম আহমেদ রায়হান তাহার ব্যবহৃত SAMSUNG Android Mobile এ Rayhan Ahmed নামীয় Facebook ID (ID Link- https://www,facebook.com/rayhanahmed.gf) হইতে গত ১৮/১০/২০২১ইং ২৫/১০/২০২২খ্রি: পর্যন্ত বিভিন্ন সময়ে অর্থ্যৎ গত ২৫/১০/২০২১ ইং তারিখ রোজ সোমবার ১০ঃ০৭ ঘটিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ব্যাঙ্গাত্মক ছবি,গত ২০/১০/২০২১ইং তারিখ ১৬:৫২ ঘটিকায় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক পরামর্শক সজীব ওয়াজেদকে ব্যাঙ্গাত্মক ভিডিও, গত ১৮/১০/২০২১ইং তারিখ ১১:৫১ ঘটিকায় নোয়াখালী সদর আসনের এমপি একরামুল হক চৌধুরীর ব্যাঙ্গাত্মক ছবি আপলোড সহ একাধিক সময়ে বিভিন্ন ব্যাঙ্গাত্মক ছবি ও ভিডিও শেয়ার করার বিষয়টি উপস্থিত সকলকে দোখানো সহ সে নিজের ব্যাঙ্গাত্মক ছবি ও ভিডিও শেয়ার করার বিষয়টি স্বীকার করেন।

এ সময় সাক্ষীদের সম্মুখে তাহার ব্যবহৃত একটি SAMSUNG Android Mobile, Model- SM A260G,IMEI (slot 1) 3569755103147800 সংযুক্ত মোবাইল ফোন নং ০১৭৭৩২৪৪৪০২, ভোর ০৬৩০ ঘটিকার সময় জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করত: জব্দকৃত আলামতসহ ধুত আসামীকে হেফাজতে নেন।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি) , প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক পরামর্শক সজীব ওয়াজেদ, নোয়াখালী সদর আসনের এমপি একরামুল হক চৌধুরীর গনের মিথ্যা ও বিকৃত ব্যাঙ্গাত্মক ছবি ভিডিও ধুত আসামীর ব্যবহৃত ফেসবুক আইডি হইতে আপলোড করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় সমাজে তাহাদের নিয়া বিভিন্ন বিভ্রান্তি ছড়াইতেছে।যাহা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের(এমপি), প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক পরামর্শক সজীব ওয়াজেদ, নোয়াখালী সদর আসনের এমপি একরামুল হক চৌধুরীর গনের জন্য অত্যন্ত মানহানিকর।

গ্রেফতারকৃত ফাহিম আহমেদ রায়হান(২০) তাহার ব্যবহৃত উক্ত মোবাইল ডিভাইস তাহার নামীয় ফেসবুক আউডি হইতে ইন্টারনেট ব্যবহার করিয়া বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাষ্ট্রের অন্যান গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানিকর মিথ্যা ও বিবৃতি ব্যাঙ্গাত্মক ছবি আপলোড করিয়া বিভিন্ন শ্রেনী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা,ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করে এলাকায় আইন শৃঙ্খলা বিনিষ্ট করিতে লিপ্ত থাকায় গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এ বিষয়ে সূত্রোক্ত মামলা রুজু করিয়া এসআই (নিঃ)/ বিনয় ভুষন রায় এর উপর অর্পন করা হয়।
মামলাটি তদন্তাধীন আছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD