1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বেগমগঞ্জে শ্লীলতাহানী ও সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বানিয়াচংয়ে ছাত্র জমিয়তের মানববন্ধন

Reporter Name
  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১০৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ নোয়াখালীর বেগমগঞ্জে নারীর শ্লীলতাহানী ও সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ছাত্র জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৮ অক্টোবর বৃহস্পতিবার বিকালে বানিয়াচং উপজেলা সদরের শহীদ মিনার এলাকায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা মুখলিসুর রহমান। মাওলানা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শাহ আলম এবং হাফিজ এনামুল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী , সাধারণ সম্পাদক শায়খ মাওলানা ইকবাল হুসাইন, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মালোনা ইমরান আহমদ উসমানী, জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মজিবুর রহমান, যশকেশরী জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ, ঢাকা মহানগর জমিয়তের সহ-সভাপতি মুফতি সুহাইল আহমদ, সাবেক ছাত্রনেতা মাওলানা ফরিদ উদ্দীন, মাওলানা মহিউদ্দিন, মাওলানা তৈয়বুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা নুরুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আমজাদ হুসাইন, প্রচার সম্পাদক হাফেজ আব্দুল করিম, সমাজ সেবা সম্পাদক ইসলাম উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন যে দেশের প্রধানমন্ত্রী,স্পীকারসহ দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন মহিলা। সেই দেশে একের পর এক নারী ধর্ষিত হচ্ছে। তাই ধর্ষক নির্মূল করতে আইনের ফাক ফোকড় বন্ধ করতে হবে। প্রয়োজনে সংসদে বিল পাশ করার মধ্য দিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ করে ধর্ষনকারীদের শাস্তি নিশ্চিত করলেই ধর্ষন রোধ করা সম্ভব। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং উপজেলা ছাত্র জমিয়ত এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD