1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ভোলায় স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী গ্রেফতার

Reporter Name
  • রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি ।। সদর উপজেলার উওর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা টিটব মুন্সীকে পারিবারিক কলহের জের ধরে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। এ ঘটনায় নিহতের স্ত্রী নুর জাহান বেগমকে (৩৫) গ্রেফতার করেছেন পুলিশ। রোববার (২৪ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়। নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়গুপি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ফরহাদ হোসেন টিটব তার শ্বশুরবাড়ি আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রহিতা গ্রামে নতুন ঘর তুলে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হতো। শনিবার দিনগত রাতে ঝগড়া হলে নুরজাহান প্রথমে ফরহাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে বটি দিয়ে ফরহাদের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করেন। তার ডান পা কেটে পাতিলে ভরে রাখেন। এরপর সকালে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেন।ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন উকিল সেরা কন্ঠকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী নুরজাহানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD