1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক কম্পিউটার ও প্রিন্টার প্রদান সম্পন্ন

Reporter Name
  • শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

মুস্তাকিম আল মুনতাজ:

শ্রীমঙ্গল উপজেলাধীন ৫নং কালাপুর ইউনিয়নের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া কুদ্দুছিয়া মহিলা মাদ্রাসায় তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক শনিবার (১৬ই অক্টোবর) দুপুর ১১ঘটিকায় জামেয়া মিলনায়তনে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মাছরুর সাহেবের সভাপতিত্বে ও মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলা শফি উদ্দিন এর সঞ্চালনায় কম্পিউটার ও প্রিন্টার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রাস্টের সভাপতি ইঞ্জিনিয়ার মসহুর আলম মুন্না তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক হাজী মুহিবুর রহমান নিলু তালুকদার, সহ-সভাপতি তাজুল ইসলাম তালুকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ হানিফ, দপ্তর সম্পাদক জুয়েল আহমদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, সদস্য মোঃ জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের সভাপতি বলেন- তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্ট বিগত এক বছর যাবত গরীব অসহায় মানুষের কল্যাণে সাধ্যানুযায়ী নানাবিধ কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এ মাদরাসার একটি কম্পিউটার ও প্রিন্টানের প্রয়োজন ছিল। আমাদের সাধ্যানুযায়ী সে প্রয়োজন মিটাতে পেরে নিজেদের ধন্য মনে করছি৷ বিশেষ করে আমাদের সকল দায়িত্বশীল ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করি।

সভাপতির বক্তব্যে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মাছরুর সাহেব বলেন, মাদরাসার পরীক্ষা-নিরিক্ষা সহ যাবতীয় কাজের জন্য আমাদের একটি কম্পিউটার ও প্রিন্টারের খুবই প্রয়োজন ছিলো। ট্রাস্ট কর্তৃক এই প্রয়োজন মিটানোতে আমরা আনন্দিত। আমরা ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও পাশে থাকবেন আশাবাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন- মাদরাসার শিক্ষাসচিব মাওলানা মুনাইম রাজু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মাছরুর সাহেবের মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সেরা কন্ঠ/আশরাফ/১৬ অক্টোবর ২১’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD