1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ছাত্রশিবিরের দুই নেতা আটক

Reporter Name
  • শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

খালেদ আহমেদ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার সদর থানা পুলিশ (১৫অক্টোবর) শুক্রবার গভীররাতে অভিযান পরিচালনা করে মৌলভীবাজারে জিহাদী বই,লিফলেটসহ দুই ছাত্রশিবির নেতাকে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার জেলা শহরের ৬৪১ পূর্ব সুলতানপুর এলাকার চাঁদ মিয়ার বসতবাড়ি উত্তরপাশের টিনশেড ঘর থেকে তাঁদের আটক করা হয়।আটককৃতরা হলো,মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার ছাত্র শিবিরের সভাপতি মোঃসাব্বির ইসলাম তানভির (২২) ও সাধারণ সম্পাদক মোঃকুতুব উদ্দিন বখতিয়ার (২৪)। এদের একজনের বাড়ি রাজনগর উপজেলায় ও অপরজনের বাড়ি কুলাউড়া উপজেলায়।শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার এর হলরুমে এক প্রেস ব্রিফিং এ মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃনাসের রিকাবদার জানান গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় উপস্থিত ছিলেন, এ বি এম অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুজাহিদুল ইসলামসহ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ।পুলিশ জানায়,এই দুজনের নেতৃত্বে ঘটনাস্থলে রাষ্ট্রদ্রোহী ও ধ্বংসাত্মক এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপনে শলা পরামর্শ করছিলো কতিপয় দুস্কৃতিকারীরা।গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই কাজী আরিফ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালায়।এসময় অন্যান্যরা দৌড়ে পালিয়ে গেলেও তানভির ও বখতিয়ারকে পুলিশ আটক করে।এসময় তাদের কাছ থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জিহাদী বই,লিফলেট,চাঁদা আদায়ের রশিদ,মোবাইল ফোনসহ ২৬ ধরণের বই উদ্ধার করা হয়।পুলিশ জানায় সম্প্রতি সংগঠিত পূজামন্ডপে হামলার সাথে এদের কোন সম্পৃক্ততা নেই তবে রিমাণ্ডের জন্য আদালতে আবেদন জানানো হবে।এদিকে দুর্গাপূজার সময় সংঘটিত কর্মকান্ডে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং ২জনকে গ্রেফতার করা হয়েছে।

সেরা কন্ঠ/আশরাফ/১৬/অক্টোবর ২১

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD