1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

দ্বিতীয় বারের মতো এমরান হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

Reporter Name
  • বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ দ্বিতীয় বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন।

এছাড়া শেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন একই থানায় কর্মরত মোহাম্মদ সাদ্দাম হোসেন। ০৬ অক্টোবর বুধবার হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যান সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলি শ্রেষ্ঠ অফিসারদের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় উক্ত উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা হতে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্সসহবৃন্দ উপস্থিত ছিলেন।

গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় দ্বিতীয় বারের মতো পুরষ্কারের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন মোহাম্মদ এমরান হোসেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD