1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শাল্লা ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বিষয়ক কর্মশালা

Reporter Name
  • মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি- সুনামগঞ্জের শাল্লায় ব্র্যাক হিউমিনিটারিয়ান প্রোগ্রামের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ৪ নং শাল্লা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শাল্লা ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দুর্যোগকালীন সময়ে সংশ্রিষ্ট কমিটি ও কমিউনিটি লোকজনের করণীয়, ক্ষয়-ক্ষতির পরিমাণ হ্রাসকরণ, দুর্যোগ পরবর্তী বিভিন্ন সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদানসহ নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়। ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির মোঃ বায়েজীদ বোস্তামীর পরিচালনায় ও শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান জামান চৌধুরীর সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় শাল্লা ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বার, মহিলা মেম্বার, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাক মানবিক সহায়তা কর্মসূচির কর্মকর্তা রেদওয়ান চৌধুরী, ব্রাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির কর্মকর্তা বিলকিস জাহান, সাফরিনা জান্নাত ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD