1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কোভিড- ১৯ সুরক্ষা সামগ্রী বিতরন

Reporter Name
  • রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

আশাহীদ আলী আশা ।। নবীগঞ্জের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য নিজস্ব অর্থায়নে কোভিড- ১৯ সুরক্ষা সামগ্রী দিলেন যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া আনহার। রোবাবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া আনহারের পক্ষ থেকে কোভিড- ১৯ সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল বিশুদ্ধ পানির ফিল্টার, হাত দোয়ার পানির ট্যাংক, হ্যান্ড ওয়াশ এবং মাস্ক সহ সার্জিকেল সামগ্রীগুলো ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলমের হাতে তুলে দেন ইনাতগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ জালাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অচিন্ত্য আচার্য্য, সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ, শাহিনুর রহমান, সুমন দাশ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, আল নোমান বাপ্পি সহ আরো অনেকেই। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম বলেন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া আনহারের নিজস্ব অর্থায়নে ছাত্র ছাত্রীদের মাঝে কোভিড- ১৯ সুরক্ষা সামগ্রী দেওয়ায় আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও যেন এরকম সহযোগিতা অব্যাহত থাকে। উল্লেখ্য কিছুদিন আগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া আনহার মুস্তাফাপুর মাদ্রাসায় কোভিড- ১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD