শাল্লা- প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিরাই-শাল্লা প্রতিনিধি সাংবাদিক আবু হানিফ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
দিরাই প্রেসক্লাব কর্তৃক আয়োজিত শুক্রবার বেলা ২টার দিকে পৌর সদরের থানা পয়েন্টস্থ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসুচীতে প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,অন্যানদের মাঝে রাখেন সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার কাওছার চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সহ সভাপতি সোয়েব হাসান,শাল্লা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বকুল আহমেদ তালুকদার প্রমুখ। উপস্থিত ছিলেন, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, শান্ত কুমার দাস, হিল্লোল পুরকায়স্ত, রুকুনুজ্জামান জুহুরী, আমির হোসেন, জীবনসুত্রধর, বদরুজ্জামান বদরুল,মহিবুর,আক্তার সাদিকসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন কালে সাবেক মেয়র মোশাররফ মিয়ার ছেলে দিরাইয়ের আলোচিত ট্রিপল মার্ডার মামলার গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামী উজ্জল মিয়া ও বাহিনীর হাতে সস্ত্রাসী হামলার শিকার হন দিরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী। এই ঘটনায় সাবেক মেয়র মোশারফ মিয়ার দুই ছেলেসহ ১০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।
এর আগে ২০১৮ সালে উজ্জল ও তার বাহিনীর হাতে হামলার শিকার হন দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক ইমরান হোসাইন।
Leave a Reply