1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

২০ আগস্ট শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং) সার্কেল পলাশ রঞ্জন দে’র দিক-নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করেন এস আই তোহা,মহিন উদ্দিন ও সবুজ কুমার নাইডু সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দুটি মামলায় ৬ মাস করে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আজমান মিয়া(৪৫),এজহারভুক্ত আসামী মিজানুর রহমান(৩২), নুরুল আমিন (৩৫) ও গবাদি
পশু চুরি মামলার আসামী মদরিস(৩০) মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান,আসামীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD