1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভূক্ত ১৪ আসামি গ্রেফতার

Reporter Name
  • সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্তসহ ১৪ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ।

২৬ জুলাই সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে’র দিকনির্দেশনায় ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ‘র নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাজাপ্রাপ্ত বাচ্চু মিয়া (৩৮), জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী বজলু মিয়া (৩৫), ডাকাতি মামলার আসামী জাহাঙ্গীর মিয়া এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা মোতাবেক ১১জন আসামীসহ মোট ১৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, থানা এলাকায় চুরি-ডাকাতি, ছিনতাই, মদ, জুয়া, মাদকসহ দাঙ্গা-হাঙ্গামা রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD