শাল্লা প্রতিনিধি- সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামের পাশ দিয়ে
বয়ে চলা দাড়াইন নদীর বেরীবাধ সংলগ্ন হওরের প্লাবন ভূমি থেকে ৩০ বছর বয়সী
এক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছে শাল্লা থানা পুলিশ।
সোমবার ১৯জুলাই বেলা ১১টায় হবিবপুর গ্রামসহ আশেপাশের গ্রামের লোকজন ওই
লাশটি পানিতে ভাসতে দেখে থানায় জানালে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে
ভাসমান মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, লাশটির শরীর ফুলা ও অর্ধপচা, লাশের বুকে
প্লাস্টিকের বস্তা ভর্তি ইট বাধা ছিল, মৃতের শরীরের চামড়া খসে যাওয়ায় ও
চেহারা বিকৃত হওয়ায় মরদেহটি সনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় লোকজন ও ইউপি মেম্বার বিশ্বরূপ দাস জানান, আজ সকালে আমরা লাশটি
বেরীবাধের কাছে ভাসতে দেখি এবং থানায় জানাই। পুলিশ এসে লাশটি উদ্ধার
করেছে।
শাল্লা থানার এসআই মোঃ ছদরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে
আমি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে আসি এবং লাশটি উদ্ধার ক্রমে সুরতহাল
প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছি।
এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ নূর আলম বলেন, আমরা এক মহিলার
ভাসমান মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য
সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply