আব্দুর রউফ আশরাফ বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি।। বানিয়াচং উপজেলার ৭ নং বড়ইউড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হলদারপুর প্রাইমারি স্কুলে বানিয়াচং থানার উদ্যোগে দাঙ্গা সন্তাস,পারিবারিক নির্যাতন বাল্য বিবাহ ইভটিজিং ও প্রযুক্তি অপব্যবহার প্রতিরোধে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৪ টায় হলদারপুর প্রাইমারি স্কুলে বানিয়াচং থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ ইমরান আহমদের সভাপতিত্বে মোহাম্মদ ওমর আলীর সঞ্চালনায় বিট পুলিশং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন বানিয়াচং-আজমিরীগঞ্জের সার্কেল অফিসার শেখ মোহাম্মাদ শেলিম, আলোচনা করেন ৭ নং ইউনিয়ন আ.লীগ সভাপতি শেখ মোহাম্মাদ ফরিদ আহমদ,৭নং বিএনপির সভাপতি আতাউর রহমান মামুন,ডা.শেখ আব্দুল মুকিত,মোহা.রুহুল আমীন,জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুশ শহীদ,মাস্টার গোলাম রব্বানী,৪,৫,৬ নং মহিলা মেম্বার মোছা.রাহেলা বেগম,৬ নং ওয়ার্ড মেম্বার হালিম,৩ নং ওয়ার্ড মেম্বার ফারুক মিয়া,২ নং ওয়ার্ড মেম্বার খন্দকার মনু। উপস্থিত ছিলেন মহিবুর রহমান,হারুন মিয়া ও এলাকার যুব সমাজ ও সর্বস্থরের জনতা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply