বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ের পল্লীতে বজ্রপাতে দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। বানিয়াচং উপজেলার পল্লী ৫নং দৌলতপুর ইউনিয়নের করচার হাওড়ে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, ঐ হাওড়ে ১৬জুলাই শুক্রবার সকাল সাড়ে ৬ ঘটিকার সময় করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের পুত্র রিপন বৈষ্ণব (২৮) ও পাশ্ববর্তী গ্রামের নিলকান্ত বৈষ্ণবের পুত্র বাবুল বৈষ্ণব (৪৫) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারাযান। বজ্রপাতে মৃতের ঘটনার খবরের পরথেকে দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply