1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিএনপির মিথ্যাচার উচ্চহারে ছড়িয়ে পড়েছে : কাদের

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে
French-Senegalese director and Jury member of the Official Selection Mati Diop (L) and Cannes Film Festival director Thierry Fremaux stand on July 5, 2021 on the balcony of the Martinez Hotel on the eve of the opening of the 74th edition of the Cannes Film Festival in Cannes, southern France. (Photo by John MACDOUGALL / AFP)

সেরা কন্ঠ ডেস্ক :  বিএনপি জনগণের জন্য কিছুতো করবেই না উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সাথে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে।

ওবায়দুল কাদের বৃহষ্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি মুখে বড় বড় কথা বললে তাদেরকে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

তিনি বলেন, এখন রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে,অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন ।

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নআয় এবং প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদ সামনে রেখে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, একটি মতলবি মহল সবসময় সরকারের অর্জনকে ম্লান করে দিতে ও বিতর্কিত করতে ওঁত পেতে থাকে, তাই স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে প্রকৃত উপকারভোগিদের মাঝে প্রণোদনার অর্থ পৌঁছে দেয়ার ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, এ ক্ষেত্রে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট। যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়-ছয় করবে তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির গুজব প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের জন্য সরকার কিছু করছে না, এমন কাল্পনিক অভিযোগ প্রায়শ বিএনপি করে,তারা মুখে বড় বড় কথা বললেও মানুষের পাশে দাঁড়াতে তাদের দেখা যায় না।

ভ্যাকসিন নিয়ে দুর্ভাবনার কোন কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা যতক্ষণ আছেন, তাঁর নেতৃত্বের উপর আস্থা রাখুন, এদেশে সংকট ও দুর্যোগে অসীম সাহসিকতা নিয়ে যিনি অবিচল থাকেন তিনিই শেখ হাসিনা। নিজের জীবন বাজি রেখে যিনি জনগণের মুখে হাসি ফোটান, তিনিই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন নিয়ে গুজবে কান দিবেন না। প্রয়োজনীয় ভ্যাকসিন যথাসময়ে দেশে আসবে,এনিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, জনগণ স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করলে লকডাউনের প্রয়োজন হয় না, মাস্ক পরিধানের মধ্যেই রয়েছে করোনা থেকে নিস্কৃতির কার্যকর পথ।

বাহাউদ্দিন নাছিম বলেন, দেশে করোনা সংক্রমণের শুরু থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুব লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এখন পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, অপরদিকে বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তাদের মুখপাত্র হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগির। দেশে অপরাজনীতি চর্চার জন্য লন্ডনের হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা তারেক রহমানের সাথে কণ্ঠ মিলিয়ে দেশে বিদেশে ষড়যন্ত করে চলেছে।

তিনি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা বিশ্ব বিপর্যস্ত। বিজ্ঞানীদের মতে ভাইরাসের দ্বিতীয় ঢেউ চূড়ান্ত পর্যায় আছে। এ অবস্থায় দেশে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলে নিন্ম আয়ের মানুষেরা কঠিন বিপদে পড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মধ্যম আয় এবং অসহায় মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছি আমরা। দেশে নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়াতে যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা তিনি।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম বেপারী ও সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।

সূত্র : বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD