বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০টি মামলার পলাতক আসামিদেরকে গ্রেফতার করেছে পুলিশ। ১১জুলাই রোববার রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ মহিন উদ্দিন, রফিকুল ইসলাম, সঞ্জয় সিকদার ও সুরমান আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫টি জিআর ও ৪টি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার চমকপুর গ্রামের সোবাগ মিয়া ওরফে সোহান মিয়া (২২), শিশু মিয়া (৩৫), জমির আলী (৫২), আকবর আলী (৪৬), ছোরত আলী (৪০)। একই সময়ে এসআই (নিঃ) মঞ্জুরুল ইসলাম এবং শহিদুল ইসলাম বিথঙ্গল পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মাছুম ওরফে জসিম মিয়াকে (২৩) গ্ম্মিদরেফতার করা হয়। সে উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, চুরি-ডাকাতি, মদ, জুয়া, মাদকসহ দাঙ্গা-হাঙ্গামা রোধে এসব অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply