1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ইউএনওকে ‘আপা’ বলায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

Reporter Name
  • শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্র্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লাকে ‘স্যার’ না বলে ‘আপা’ বলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সারে পাঁচটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজার বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, আহত ব্যবসায়ী জয়মন্টপ এলাকার গৌর চন্দ্র দাসের ছেলে তপন দাস। তার অভিযোগ, পেশায় আমি স্বর্ণকার। জায়গীর বাজারে দোকান রয়েছে। খরিদ্দারের চাপের মুখে পড়ে ওই সময় দোকান খোলার অপরাধে ইউএনও তাকেসহ খরিদ্দারদের জরিমানা করেন।
‘এ সময় তিনি স্যার না বলে ক্ষমা চেয়ে আপা বললে ইউএনও ক্ষিপ্ত হয়ে উঠলে কেন আপা বললি বলেই পুলিশ লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে’ বলেও তপন দাস অভিযোগ করেন। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। তিনি বলেন, ‘অনেকেই আমাকে আপা এবং খালাম্মাতো বলেই। এর জন্য মারধর করা হয়নি।’

তবে অভিযুক্ত পুলিশ কনস্টেবল রফিক গণমাধ্যমকে বলেন, ‘ইউএনও লাঠি দিয়ে বারি দিতে বলছে বলেই আমি তার নির্দেশ পালন করছি এতে আমার কোনো দোষ নেই।’ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা গণমাধ্যমকে বলেন, ‘স্যার না বলে আপা বললেই তাকে মারতে হবে কেন? মারার ঘটনা সত্য।’ সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD