শাল্লা প্রতিনিধিঃ গত ১৭ই মার্চ শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার হবিবপুর ইউনিয়নের দাড়াইন বাজার থেকে এই আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি কাশিপুর গ্রামের মৃত মৌলভী রহমত উল্লাহর ছেলে কুতুব আলম(৩৮)
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দাড়াইন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কুতুব আলম মামলার এজাহারভুক্ত আসামী না হলেও ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়।
এই বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ নুর আলম জানান, কুতুব আলমকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply