রাহাত মামুন স্টাফ রিপোর্টার : হাসান আলী ফাউন্ডেশন’ ও ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর যৌথ আয়োজনে এ বছর পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্বকে তাঁদের স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে ।এদের প্রত্যেককে আগামী ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সাহিত্য আসর কক্ষ)। আনুষ্ঠানিকভাবে সম্মাননা পত্র, ক্রেস্ট এবং নগদ দশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
পুরস্কারপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিরা হলেন:
শিক্ষায়-অধ্যক্ষ কবি কালাম আজাদ।
সমাজ সেবায়-সাংবাদিক, লেখক আফতাব চৌধুরী।
সাংবাদিকতায় -আব্দুল হামিদ মানিক,(নির্বাহী সম্পাদক সিলেটের ডাক)।
সাহিত্যে-সেলিম আউয়াল, সংগঠক ও গল্পকার।
এবং গবেষণায় : শামীমা লিপি, লেখক ও পিএইচডি গবেষক, রাজশাহী ইউনিভার্সিটি।
উল্লেখ্য যে, এ উপলক্ষ্যে বিশেষ স্মরণিকা প্রকাশিত হচ্ছে। অনুষ্ঠানে সবাইকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রণে-হাসান আলী (চেয়ারম্যান, হাসান আলী ফাউন্ডেশন)। অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী প্রতিষ্ঠাতা পরিচালক, (কলম সাহিত্য সংসদ লন্ডন)। সাইয়িদ শাহীন,সভাপতি, ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ সিলেট বিভাগীয় কমিটি ও সমন্বয়ক, “কলম- হাসান আলী সাহিত্য পুরস্কার ২০২১
Designed by: Sylhet Host BD
Leave a Reply