রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরীর শেরশাহ নতুন রাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন ও গামারি কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বন বিভাগ।
শুক্রবার (১৯ মার্চ) সকালে চট্টগ্রাম শহর রেঞ্জের স্পেশাল টহল দল এবং হাটহাজারী চেক স্টেশন যৌথভাবে অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ উদ্ধার করে।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা নাজমুল হাসান মাসুদ বলেন, শুক্রবার ভোরের দিকে অবৈধ কাঠভর্তি ত্রিপল ঢাকা একটি ট্রাক (চট্টমেট্রো-ট ১১-৯৩১০) শেরশাহ নতুন সড়ক হয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় ট্রাকটি আটক করে বন বিভাগের স্পেশাল টিম। পরে ট্রাকটি তল্লাশী করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন ও গামারী গোলকাঠ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন এলাকায় অবৈধ কাঠ পাচাররোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। শহর রেঞ্জের স্পেশাল টিম এবং বিভিন্ন বিট কাম চেক স্টেশন সমূহের অভিযানে অবৈধ কাঠ ও যানবাহন জব্দ করা হচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply