1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

চসিকের ৭বারের কাউন্সিলর মিন্টু না ফেরার দেশে

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু আর নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সোয়া পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চসিক নির্বাচনের আগে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু ভাইয়ের মস্তিষ্কে অপারেশন করা হয়েছিল। পাঁচদিন আগে মেরুদণ্ডসহ শারীরিক নানা জটিলতার কারণে ঢাকায় ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন।

তিনি জানান, বিকেলে মরদেহ চকবাজার জয়নগরের বাড়িতে আনা হবে। এশার নামাজের পর প্যারেড কর্নারে জানাজা হবে। এরপর হজরত মোল্লা মিছকিন শাহের (র.) দরগাহ কবরস্থানে দাফন করা হবে।

চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এছাড়া শোক প্রকাশ করেছেন চসিকের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD