1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় পরাজিত কাউন্সিলরের ওপর হামলা

Reporter Name
  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে জয়লাভ করে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন কাউন্সিলর প্রার্থী মিনাজুর রহমান বেলাল ও  তার এক সমর্থক। তাদের দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার(১ মার্চ) উপজেলার রোয়াজারহাটে সকাল সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। পু্লিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় মিনাজুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এক তরুণকে কিছু ব্যক্তি মারধর করে। পরে সবাই অন্য একটি দোকানে  ঢুকে পড়ে। হামলাকারীরা কিছুক্ষণ পরে ওই দোকান থেকে বের হতে দেখা যায়।

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, হামলার ঘটনার বিভিন্ন আলামত নেয়া হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মিনাজুর রহমানের চাচা অভিযোগ করে বলেন,  নির্বাচনে বিজয়ী প্রার্থী তারেকুল ইসলাম চৌধুরী আমার ভাতিজা পরাজিত প্রার্থী  মিনাজুর রহমানের ওপর চড়াও হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার কারণে মিনাজুরকে ব্যবসা প্রতিষ্ঠানে এসে তারেকুল ও তার সহযোগীরা হামলা চালায়। সিসিটিভি ফুটেজে তারেক ও তার সমর্থকদের হামলার ঘটনা ধরা পড়ে।

অভিযুক্ত বিজয়ী কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী উল্টো অভিযোগ করে বলেন,  নির্বাচনে পরাজিত হয়ে মিনাজুর রহমানের সমর্থকরা আমার কয়েজন সমর্থককে মারধর করেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর আমার কয়েকজন সমর্থক চড়াও হয়। মূলত পাল্টা পাল্টি ঘটনা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD