1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে ছাই

Reporter Name
  • বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলা সদরের স্থানীয় আদর্শবাজারে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৩ ঘটিকায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলে ও এরই মধ্যে আদর্শবাজারের পশ্চিম দিকের আশরাফ মিয়ার রাইস মিল, সোমিল, জব্বর উল্লা, ছলুক চৌধুরী, জয়নাল উদ্দিন ও জুয়েল মিয়ার কাঠের দোকানসহ মোট ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আদর্শবাজারের পাহাড়াদার তজুমিয়া, ব্যবসায়ী ছলুক চৌধুরী, ও জয়নাল মিয়াসহ স্থানীয়দের ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD