1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিলেন বিএনপি নেতা ফারুক

Reporter Name
  • শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ রিপোর্ট ।। করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি। এ সময় তার স্ত্রী কানিজ ফাতেমাও টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষ নিজ প্রতিক্রিয়ায় জয়নুল আবেদিন ফারুক বলেন, কোভিড-১৯ এর সাথে রাজনীতির সম্পর্ক নেই। ইতোপূর্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মহাসচিবের মাধ্যমে কোভিড সম্পর্কে সরকারকে যে উপদেশ দেয়া হয়েছিল তা পরিপূর্ণভাবে কাজে লাগালে দেশে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম হতো।

তবুও সকল ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই করোনাকালীন জনগণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এবং সরকারকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকাই সবারই গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD