1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল

Reporter Name
  • শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ রিপোর্ট ।। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল করেছে নেতা-কর্মীরা।

জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা মিছিলের আয়োজন করে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে মিছিলটি বের হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন নারায়াণগঞ্জ জেলা বিএনপির নেতা মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান শান্ত, কায়েস আহম্মেদ পল্লব, মাসুদ, পাভেল, ইসহাক, জাহিদুল, নাহিদ, করিম প্রধান রণিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে ‘দেশনেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, মানি না মানবো না‘ সহ বিভিন্ন স্লোগান দেন। সেই সাথে অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD