1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শাল্লায় পিডিবিএফের ৪ দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রির্পোটার
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর উদ্যোগে সমিতির সুফলভোগী সদস্যদের জন্য ৪ (চার) দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২১ জুন থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমিতির সুফলভোগী সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন পিডিবিএফ শাল্লা উপজেলা কার্যালয়ের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হুজাইফা ইসলাম সুজন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, শাল্লা  উপজেলা ভেটেরিনারি সার্জন, ড.মোঃ মুকিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিবিএফ, শাল্লা উপজেলার সিনিয়র সহকারী প্রকল্প পরিচালক,  মোঃ মতিউর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন হুজাইফা ইসলাম সুজন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং  মোঃ আরমান মিয়া, মাঠকর্মকর্তা, পিডিবিএফ শাল্লা উপজেলা, সুনামগঞ্জ। বক্তারা বলেন, হাঁস-মুরগি পালন বিষয়ক এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রামীণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে পারিবারিক আয় বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD