বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে জলবায়ু সহনশীল কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-পিসিআরসিবি ফেইজ-২ (কাইমেট চেইঞ্জ প্রোকল্প)’র উদ্যোগে যুব উদ্যোক্তাদের আয়বর্ধক ও কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মান এর অর্থায়নে বুধবার (২৪ জুন) বেলা ১১ টায় পশরবুনিয়া জলবায়ু সহনশীল কেন্দ্রে প্রশিক্ষণ বিষয় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিডিবি উপজেলা সমন্বয়কারী মি: সুব্রত মিস্ত্রী, ফিল্ড ফেসিলিটেটর মো. আবুল কালাম আজাদ, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন প্রমুখ। উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনে সন্ন্যাসী ও পশরবুনিয়া গ্রামের বিশ জন উদ্যোক্তা তরুণ ও তরুনীকে পরিবেশবান্ধব কাগজের কলম এবং ব্যাগ তৈরী ও বাজারজাত করণ প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন আব্দুল্লাহ আল সিহাব ও মানিক হোসেন পলাশ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply