1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

শেফালী আক্তার রাখি
  • শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে “মাদকমুক্ত সমাজ গড়ি, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করি, সুস্থ সমাজ গড়ার অঙ্গিকার করি- এ শ্লোগানকে সামনে রেখে মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে স্বোচ্ছার দুইটি ইউনিয়নের ২ শতাধিক মানুষ। শনিবার বেলা ১১টায় উপজেলার ২ নং পঞ্চকরণ ও ৩নং পুটিখালী ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী লিটু শিকদার ও তার সহযোগীরা মাদক বিক্রি করে আসছে। এতে কম বয়সী যুবকরা মাদকের সাথে জড়িয়ে পড়েছে। অবিলম্বে গ্রেফতারের দাবি জানান প্রশাসনের প্রতি।
এ সময় মানবন্ধনে বক্তাব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, পুটিখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন কাজী, বিএনপি নেতা নান্টু শিকদার, পঞ্চকরণ ১নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মো. সামসুর রহমান প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD