1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

কাশিয়ানীতে প্রতীকী ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

লিটন সরদার
  • সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতীকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে রবিবার উপজেলার পারুলিয়া স্কুল জমজমাট এ প্রতীকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ব্যতিক্রমধর্মী এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও অংশ নেন। ফলে গ্রামীণ পরিবেশের মাঠেই তৈরি হয় আন্তর্জাতিক আবহের ফুটবল লড়াই।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শকরা খেলা উপভোগ করতে আসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, ‘আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD