1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

আলোকিত মোরেলগঞ্জের আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি
  • শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ মে শনিবার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শিক্ষক মিলনায়তন কক্ষে আলোকিত মোরেলগঞ্জ এসএসসি-১৯৮৫–১৯৮৭ ব্যাচ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত মোরেলগঞ্জ এর সভাপতি অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সম্ভর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যাপক তালুকদার মোস্তাফিজুর রহমান, অধ্যাপক শাহ আলম হাওলাদার ও অধ্যাপক আঃ আউয়াল হাওলাদার| সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত মোরেলগঞ্জ এর সাধারন সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান, রওশন আরা স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যাপক আল আমিন তালুকদার, আলোকিত মোরেলগঞ্জ এর সহ সভাপতি এইচ.এম. সাখাওয়াত হোসেন, আলোকিত মোরেলগঞ্জ এর প্রচার সম্পাদক মোঃ আবু জাফর, নির্বাহী সদস্য, মোঃ এবাদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, মারুফ হাসান, মোঃ আহম্মদ আল হেরা সাইম, আব্দুল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা ২০২১ সালে প্রতিষ্ঠিত আলোকিত মোরেলগঞ্জ এর উন্নয়ন মূলক কর্মকান্ড, শিক্ষক সংবর্ধনা ,স্বাবলম্বী প্রকল্প নিয়ে আলোচনা করেন, এবং এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতার জন্য ইঞ্জিনিয়ার হেমায়েত হোসেন রুমি, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন আনিচ, কবি মোঃ মনিরুল ইসলাম, মোঃ শামীম হাসান ও মোঃ শাহদাৎ হোসেন কে ধন্যবাদ জানানো হয়। সভায় সংবর্ধিত অতিথিবৃন্দ তাদের জীবন ইতিহাস এবং আলোকিত মোরেলগঞ্জ এর বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে পরামর্শ প্রদান করেন। সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD