1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

স্টাফ রিপোর্টার
  • বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে পায়েল মিয়া নিহত হওয়ার পর, গুরুতর আহত তাহেরা বেগম (৩২)-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাল্লা থানার এসআই শওকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

​গত মঙ্গলবার দুপুরে গ্রামের সাইদুর রহমান ও শফি মিয়া (শফিউল মেম্বার) গ্রুপের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে আলকাস মিয়া (৫০) নামে আরও একজন গুরুতর আহত হন। হামলার জন্য সাইদুর রহমান প্রতিপক্ষকে দায়ী করলেও শফি মিয়া পক্ষের আওয়াল নুর অভিযোগ অস্বীকার করে একে সাজানো ঘটনা দাবি করেছেন।

​শাল্লা থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। এদিকে এলাকায় স্থায়ী শান্তি বজায় রাখতে প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD