1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শাল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন

স্টাফ রির্পোটার
  • বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬।

বুধবার (২০ মে ) শাল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা থানার এসআই মোঃ শাহজাহান, শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আঃ রাজ্জাক, কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস লিডার জয়ন্ত সিংহ-এর নেতৃত্বে অগ্নিনির্বাপন ও উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন জহির হোসেন।

এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা সাধারণ জনগণের সামনে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও দুর্যোগকালীন পরিস্থিতিতে কীভাবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়, সে বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও সচেতনতামূলক প্রদর্শনী উপস্থাপন করেন। তাদের দক্ষতা ও প্রস্তুতি উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD