1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শাল্লায় ইসলামী রিলিফের সমাপনী সভা: হাওরের দুর্গতদের পাশে আরও এক বছর সহায়তার দাবি

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যা ও দুর্যোগকবলিত হাওরবাসীর দাবি পাশে দাঁড়ানো লাগবে আরও এক বছর।  সমাপনী সভা করেছে বাংলাদেশ ইসলামী রিলিফ।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১১টায় বাহাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাহাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাসন্তী রানী দাসের সভাপতিত্বে এবং ইসলামী রিলিফের সহকারী অফিসার সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী অফিসার প্রদীপ চন্দ্র রায়।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক বকুল আহমেদ তালুকদার, ইউপি সদস্য নগেন্দ্র চন্দ্র দাস, আলমাছ মিয়া ও সজল চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বর্তমানে হাওরাঞ্চলে অত্যন্ত কঠিন দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বন্যার পানিতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন।

ইসলামী রিলিফের অবদান তুলে ধরে বক্তারা জানান, সংস্থাটি শাল্লায় প্রায় ২ হাজার ৮০০ পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়া ল্যাট্রিন, টিউবওয়েল, কৃষি সরঞ্জামসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা অব্যাহত রেখেছে।

বক্তারা আরও বলেন, “এখন আমাদের সবচেয়ে কঠিন সময় চলছে। এই দুর্যোগ মুহূর্তে ইসলামী রিলিফের মতো সংস্থার পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অন্তত আরও এক বছর যেন এ সহায়তা কার্যক্রম চালু রাখা হয়।”

সভায় উপস্থিত সকলে দুর্যোগকবলিত হাওরের মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য ইসলামী রিলিফের প্রতি আহ্বান জানান।

এ ধরনের সহায়তা হাওরের কৃষকদের দুর্ভোগ কিছুটা লাঘব করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD