সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ ইসলামী রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে এক সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর ১২টায় হাবিবপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। হাবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস এর সভাপতিত্বে এবং ইসলামী রিলিফের সহকারী অফিসার মোঃ বিল্লাল চৌধুরী এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব বিপ্লব কুমার দাস, ইউপি সদস্য সুধীর রঞ্জন দাস, ইসলামী রিলিফের প্রজেক্ট অফিসার মোঃ ফজলুর রহমান, মোঃ শরিফুল ইসলাম এবং সাংবাদিক বকুল আহমেদ তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, বর্তমানে হাওরাঞ্চলে কঠিন দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বন্যার পানিতে এলাকার মানুষের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে হাওরের ধান পানিতে ভেসে যাওয়ায় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন।
বক্তারা আরও বলেন, “এখন আমাদের সবচেয়ে কঠিন সময় চলছে। এই দুর্যোগ মুহূর্তে আমাদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ইসলামী রিলিফ আমাদের শাল্লায় প্রায় ২ হাজার ৮শ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়াও ল্যাট্রিন, টিউবওয়েল, কৃষি সরঞ্জামসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, অন্তত আরও এক বছর যেন এ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়।”
সভায় বক্তারা দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য ইসলামী রিলিফের প্রতি আহ্বান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply