1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার
  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বানিয়াচংয়ে ্উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শরীফ আহমদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বিএসডি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবাশি^র আহমদ প্রমুখ । এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ১৯৭১ সালের গণহত্যার বিভীষিকাময় স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, এ দেশের স্বাধীনতা অর্জনের পেছনে লাখো শহীদের রক্ত রয়েছে, যা কখনো ভোলার নয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণহত্যা দিবস আমাদের জাতীয় জীবনে এক বেদনাবিধুর অধ্যায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD