1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

​নির্ভয়ে ভোট দিবেন-শাল্লায় জেলা প্রশাসক

স্টাফ রির্পোটার
  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটারদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব আমরা নিয়েছি, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা উৎসবমুখর পরিবেশে দলবেঁধে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।” একই সঙ্গে তিনি স্থানীয় শীতার্ত মানুষের কষ্টের কথা বিবেচনা করে দ্রুত শীতবস্ত্র বিতরণেরও আশ্বাস প্রদান করেন। ​

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসিম চন্দ্র বনিক। সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান, ৭১ টিভির জেলা প্রতিনিধি শহীদ নূর আহমেদ ও দৈনিক মানবজমিন-এর শাল্লা প্রতিনিধি বকুল আহমেদ। ​

সভায় বক্তারা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ​মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অধীনে বরাম হাওরে চলমান হাওর রক্ষা বাঁধের বেশ কয়েকটি কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাল্লা শাখার উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD