1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

আসন্ন ১৩ম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী’র পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদা বেগম সাথীর কার্যালয় থেকে জামায়াত নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বানিয়াচং উপজেলা নায়েবে আমীর ও হবিগঞ্জ ২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা হাবিবুর রহমান, আসনের সদস্য সচিব ও আজমিরীগঞ্জ উপজেলা আমীর নাছির উদ্দীন চৌধুরী, বানিয়াচং উপজেলা জামায়াতের সেক্রেটারী মোফাজ্জল হোসাইন খান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ মুশতাক আহমদ, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD