1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রাক্কালে বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে

রবিবার (১৪ ই ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, নড়াইল পৌরসভা, জেলা পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও দোয়া করা হয়।

নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এ সময় বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পূর্বক বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল।

এ সময় নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD