1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোরেলগঞ্জে ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি,সহ-বার্তা সম্পাদক
  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মাগরিব নামাজ বাদ মডেল মসজিদ চত্বরে এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।

উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক দেওয়ান সোহেল রানা-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচএম জুনায়েদ ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক রমিজ শেখ, আল মামুন, কামরুজ্জামান দুলাল, মাহিম হোসেন সুজন, সেলিমাবাদ ডিগ্রী কলেজের সাধারণ সম্পাদক মোরসালিন তালুকদার হিমেল, উপজেলা ছাত্রদল নেতা মানিক হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD