1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

তাড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপন

নূর সালাম খান
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের প্রস্তাবিত পার্কে বুধবার (২৬ নভেম্বর) “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২৫ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার জনাব মোঃ জিসান আলী এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান মিয়া।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল -তাড়াইল এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। এছাড়া প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে স্থানীয় জাতের প্রাণিসম্পদ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতি ডা: রাশেদুজ্জামান মিয়া স্থানীয় প্রজেক্ট ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে উপস্থিত গণকে অবহিত করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- তাড়াইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখলাকুল ইসলাম অংকুর,ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো: হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী, জাতীয় নাগরিক পার্টির তাড়াইল উপজেলা শাখার সমন্বয়কারী সার্জেন্ট (অব:) মহিউদ্দিন, মো: হাকিম রানা  রকিবুর রহমান খান রুজন,সাবেক যুগ্ম শওকত হোসেন বিপ্লব, জিয়াউর রহমান জিয়া, আকরাম হোসেন পারভেজ, কাইয়ুম মিয়া প্রমূখ।

এই ধরনের কর্মসূচি স্থানীয় প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিকায়ন এবং আরও উন্নত জাতের প্রাণিসম্পদ উৎপাদনে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD