রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা মাদরাসা এ তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ায় গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী মাদরাসা ক্যাম্পাসে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণে মাদরাসার সভাপতি ও প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সামশুদ্দিন স্বাক্ষরিত বিবরণীতে দেখা যায়, দাখিল স্তরে ৬১৫ ভোট ছিল তন্মধ্যে অভিভাবক প্রতিনিধি হিসেবে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করে।
আলিম ও ফাজিল স্তরে মোঃ জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করে। ১ম শ্রেণি থেকে দাখিল স্তরে ভোট গননা শেষে দেখা যায় মোহাম্মদ সালাহ উদ্দিন নেজামী ২৭৫ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
এক প্রতিক্রিয়ায় নির্বাচিত সদস্য, অধ্যক্ষ ও সভাপতি জানান, হুযুর ক্বিবলা সৈয়দ মোঃ তৈয়ব শাহ (রহ.) প্রতিষ্ঠিত মাদরাসা উপজেলার প্রাচীন ও চট্টগ্রাম ও পার্বত্য জেলার সীমান্তবর্তী এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতাদর্শে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে ফলাফল ও সামগ্রিক কার্যক্রমে প্রতিভার স্বাক্ষর রেখে আসছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply