হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সাখাওয়াত হাসান জীবনের সমর্থনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপি এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বানিয়াচং উপজেলা সদরের ঐতিহাসিক সাগরদিঘি এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে সমবেত হয়। এতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এবারের গণ মিছিলের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মিছিলের নেতৃত্ব দেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন নিজেই। তাঁর উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা যায়।
এসময় ডাঃ জীবন মিছিলে অংশ নিয়ে বলেন, হবিগঞ্জ-২ আসনের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। পরিবর্তনের সময় এখনই। মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সহ-সভাপতি মোস্তফা আল হাদী, সাবেক আহবায়ক লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুগ্ম-সম্পাদক জাহির হোসেন, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ধানীর শীষের কর্মী সমর্থকবৃন্দ।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামীলীগ সরকার দেশে গণতন্ত্র ও ভোটাধিকারকে ধ্বংস করা হয়েছে। তারা দ্রুত জাতীয় নির্বাচন দাবি জানান।
গণ মিছিলকে ঘিরে বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, পুরো উপজেলা জুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমে আসে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply